Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

দুর্বৃত্তদের গুলিতে যশাের বিএনপির নেতা হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি

২৬ বাংলা টিভি   05-Jan-2026   54

Photo

দুর্বৃত্তদের গুলিতে যশাের বিএনপির নেতা হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি


চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

দুর্বৃত্তদের গুলিতে যশাের বিএনপির নেতা হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর থেকে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান রবিবার (৪ জানুয়ারী)  বেলা পৌনে ৩টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত শনিবার (৩ জানুয়ারী) আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশােরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হােসনে (৫৫) নিহত হয়। এ হত্যাকান্ডটি ঘটার পরপরই বিজিবি দুষ্কৃতকারীদের আটকের জন্য চুয়াডাঙ্গা সীমান্তে তৎপরতা শুরু করেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রধান খুঁটি ৭৫/৩-এস হতে ১৩১/৮ আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশী ও নজরদারী কার্যক্রম চালাচ্ছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলােতে বাড়ানো হয়েছে টহল ও গােয়েন্দা নজরদারী। অতিরিক্ত বিজিবি সদস্য মােতায়েন ও সীমান্তের প্রত্যেকটি স্থানে তল্লাশী কার্যক্রম জােরদার করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা,দাড়িয়াপুর, বুড়িপোতা,বাজতিপুর, ঝাঁঝাডাঙ্গা, ইছাখালী, রুদ্রনগর ও শৈলমারী বিত্তপি এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্হানে অভিযান জােরদার করা হয়েছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত