Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল

২৬ বাংলা টিভি   04-Jan-2026   36

Photo

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল


নিউজ ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পঞ্চম দিনেও তার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। 

রোববার (৪ জানুয়ারি) সকালে সমাধিস্থল গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এ সময় তারা দোয়া ও মোনাজাত করছেন। 

শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে এসেছেন অনেকেই। তারা বলছেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না। তিনি ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নেতৃত্ব ও সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছে গভীর ছাপ। এ কারণে মৃত্যুর পাঁচ দিন পরও কবর ঘিরে মানুষের এই উপস্থিতি তার রাজনৈতিক প্রভাব ও জনসম্পৃক্ততারই প্রতিফলন।

দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা আমাদের পরিবার কখনই ভুলবে না: তারেক রহমান

এদিকে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জিয়া উদ্যানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশেই চলছে শ্রদ্ধা নিবেদন

এর আগে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মারা যান। পরদিন বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। 

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত