Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন মেঘনা আলম

২৬ বাংলা টিভি   03-Jan-2026   43

Photo

প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন মেঘনা আলম


বিনোদন ডেস্কঃ

প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসা আলোচিত মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। 

ফরিদুল হাসানের পরিচালনায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে একটি রহস্যজনক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মেঘনা আলমকে। এটিই তার অভিনয়জীবনের প্রথম কাজ।

নিজের অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না।আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল—একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেটি পূরণ হয়েছে। এবার অভিনয়েও নাম লেখালাম। আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।

জানা গেছে, ধারাবাহিক নাটক ‘মহল্লা’র ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে। পর্বটি প্রচারিত হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক নানা ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবেও নির্বাচন করছেন তিনি।


news@26banglatv.com


Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত