Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত

২৬ বাংলা টিভি   03-Jan-2026   41

Photo

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা ও বিজাপুর জেলায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বাহিনীর সঙ্গে পৃথক দুটি সংঘর্ষে ১৪ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন নিহত হয়েছেন দক্ষিণ সুকমায় এবং দুজন নিহত হয়েছেন পাশের বিজাপুর জেলায়।

শনিবার (০৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে মাওবাদীদের সঙ্গে বিজাপুরে সংঘর্ষ শুরু হয় বলে ভারতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী জানায়, সুকমা এলাকায় নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদীদের কোন্টা এরিয়া কমিটির সম্পাদক মাংডু রয়েছেন। সুকমার পুলিশ সুপার কিরণ চাভান বলেছেন, কোন্টা এরিয়া কমিটির সব সশস্ত্র মাওবাদী এই অভিযানে নিহত হয়েছেন।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী দমন করা হবে বলে ঘোষণা করেছিলেন। তার ওই ঘোষণার পরই এই বড় অভিযানটি চালানো হলো।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ছত্তিশগড় রাজ্যে পাঁচ শতাধিক মাওবাদী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত