Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

নাগরিক ঐক্যের নাজমুস সাকিব সহ সিরাজগঞ্জে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

২৬ বাংলা টিভি   03-Jan-2026   47

Photo

নাগরিক ঐক্যের নাজমুস সাকিব সহ সিরাজগঞ্জে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে করা হয়েছে।  নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ মোট ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী (যুগ্ম সাধারণ সম্পাদক,  নাগরিক ঐক্য,  কেন্দ্রীয় কমিটি) মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলমসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের মো. সোহেল রানার ঋণ খেলাপি হওয়ার অভিযোগে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ সরকারের কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ ও জাতীয় পার্টির মো. ফজলুল হকের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত