Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তীব্র শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছে মানুষ

২৬ বাংলা টিভি   03-Jan-2026   31

Photo

তীব্র শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছে মানুষ


নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক শেষ হলেও বর্তমানে চলছে দলীয় শোক।

সাত দিনের শোকের চতুর্থ দিন শনিবার (৩ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

সরেজমিনে দেখা গেছে, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এ সময় তারা দোয়া ও মোনাজাত করছেন।

শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিএনপির প্রায়াত চেয়ারপারসন দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। জীবনের প্রতিটা মুহূর্ত বেগম জিয়া কষ্ট করে গেছেন- তাই আল্লাহর কাছে চাওয়া তাকে যেন জান্নাত দান করেন। এ ছাড়া তিনি শুধু দেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। 

নতুন প্রজন্ম খালেদা জিয়ার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশাই করছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। আর বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক ঘোষণা করা হয়।

এর আগে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মারা যান।

পরদিন বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। 

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত