Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরের কৃতি সন্তান মনির খান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে মনোনীত

২৬ বাংলা টিভি   03-Jan-2026   37

Photo

মহেশপুরের কৃতি সন্তান মনির খান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে মনোনীত


মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: 

জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, মহেশপুর উপজেলার কৃতি সন্তান মনির খানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে মনির খান সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর এই মনোনয়ন দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে মহেশপুরবাসী ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এ মনোনয়নকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত