Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির নামে লঞ্চঘাটের নামকরণ

২৬ বাংলা টিভি   02-Jan-2026   51

Photo

ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির নামে লঞ্চঘাটের নামকরণ


হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আনা হবে : নৌ পরিবহন উপদেষ্টা

জহিরুল ইসলাম জলিল:

হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ হত্যাকাÐের পেছনে যারা জড়িত তাদের মুখোস উন্মোচিত করা হবে। এ মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি সবার সামনে জানানো হবে। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি লঞ্চ ঘাট’ নামকরণের ফলক উন্মেচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তাঁর নাম বিশ^ব্যাপী ছড়িয়ে পড়েছে। এই পৃথিবী যতদিন থাকবে, বিল্পবীদের নাম যদদিন থাকবে, ততদিন হাদিকে মানুষ মনে রাখবে। যেহেতু হাদি নলছিটির সন্তান, তাই তাঁর জন্মস্থানের লঞ্চঘাটটির নাম তাঁর নামে করা হয়েছে। এটা স্থানীয়দের দাবি ছিল। ব্রিগেডিয়ার এম সাখাওয়াতের সঙ্গে ছিলেন হাদির বোন মাছুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সন্তান সেলিমের বাবা সুলতান হোসেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল করিম, বিএডবিøটিএ’র পরিচালক (বরিশাল) আমজাদ হোসেন, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব ওওসি আরিফুল আলম।

এদিকে নৌ উপদেষ্টার সামনেই হাদি হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে তাঁর সহকর্মী, প্রতিবেশী ও স্থানীয় যুবকরা বিক্ষোভ করে। পরে বিচারের আশ^াস দিয়ে নৌ উপদেষ্টা তাদের শান্ত করেন। 

পরে শরীফ ওসমনা বিন হাদির বোন মাছুমা হাদি সাংবাদিকদের বলেন, হাদির মাথায় গুলি মানে, সমগ্র বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি চালানো হয়েছে। আমি এ হত্যা কাÐের সঙ্গে জড়িত সকলের বিচার চাই। যারা হত্যার পেছনে ছিল, তাদেরও জনসম্মুখে বিচার করতে হবে। হাদির বলে যাওয়া কথাগুলোর গুরুত্ব দিয়ে এ দেশের রাজনীতিবিদদের আগামীতে দেশ পরিচালনা করতে হবে বলেও তিনি দাবি করেন। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত