সারা বাংলা খুলনা যশোর
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঝিকরগাছার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 02-Jan-2026 55
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঝিকরগাছার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
দেশ ও জনগণের প্রশ্নে আপসহীন, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদবিরোধী সকল আন্দোলনের উৎসস্থল, ৩বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঝিকরগাছায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২জানুয়ারী) আসরবাদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সোনালী মার্কেট চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত সাবিরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাংগঠনিক সম্পাদক মুরুদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে নাভরন ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হাড়িয়া ফুলমোড়ে জোহরবাদ খালেদা জিয়ার আত্মর মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আহবায়ক খাইরুজ্জামান মিনু। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তবিবর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, সাবেক মেম্বার আয়ুব আলী, বিএনপি নেতা কামারুল ইসলাম, যুবদল নেতা তরিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার মসজিদে মসজিদে জুম্মাবাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
news@26banglatv.com