Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   02-Jan-2026   48

Photo

বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১জানুয়ারি ) বিকালে উপজেলার ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় 

জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সনজিৎ বিশ্বাস সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযানে থ্রি স্টার ব্রিকস , মেসার্স রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস,  উজ্জ্বল ব্রিকস,নগর ব্রিকস ও সানি অটো ব্রিকস মালিককে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসনা উল হুসনা বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ৬টি ইটভাটার মালিককে ৫ লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা গুলো সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত