Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খালেদা জিয়ার অবদান স্মরণ রাখবে ভারত: ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

২৬ বাংলা টিভি   01-Jan-2026   30

Photo

খালেদা জিয়ার অবদান স্মরণ রাখবে ভারত: ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী


নিউজ ডেস্কঃ

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। এমন মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আজ (বৃহস্পতিবার) পহেলা জানুয়ারী দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে এই বার্তা লেখেন রাজনাথ। তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তাঁর উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।

বাংলাদেশ মিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাঁকে স্বাগত জানান।

রাজনাথ সিং এ নিয়ে দু’বার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন । এর আগে তিনি ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেবার তিনি প্রধান অতিথি হিসেবে দিল্লির মিশনে যান। সে বছর সশস্ত্র বাহিনী দিবসের পরদিন ওই অনুষ্ঠান হয়।

২০২১ সালে রাজনাথ সিংয়ের বাংলাদেশ মিশনে যাওয়াটা বিবেচনা করা হয় প্রচলিত প্রটোকলের ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারনে সেই অনুষ্ঠানে যোগদান বিশেষ সম্মান প্রদর্শন এবং সামরিক-কূটনৈতিক সৌহার্দ্যের উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছিলো।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত