Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   30-Dec-2025   41

Photo

ঝিনাইদহে কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৬ টার সময় শহরের ফয়লা সড়কে অবস্থিত কার্যালয়ে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল ,কালো ব্যাজ ধারণ, নানা কর্মর্সূচির মধ্যদিয়ে শোক প্রকাশ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।

হামিদুল ইসলাম হামিদ বলেন, "বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে বাংলাদেশে নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন, নারী ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারা তিনি সূচনা করেছিলেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।"

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন থেকে তিনি কিডনি, হৃদরোগসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার পর সবশেষ নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে পুরো কালীগঞ্জ উপজেলাসহ দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত