Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ

২৬ বাংলা টিভি   30-Dec-2025   70

Photo

ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : 

মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। 

বিজিবি সুত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালীন সময়ে এক সন্দেহ জনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহলদলটি। পরে তার কাছে মাদক আছে এমন চ্যালেঞ্জ করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সাথে থাকা গাঁজা পটলা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি করে ভারতীয় গাঁজা ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের তিনটি গাঁজার পটলা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ৯৫০/-টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান বিজিবি।  

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত