Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, স্থগিত বিপিএলের ম্যাচ

২৬ বাংলা টিভি   30-Dec-2025   44

Photo

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, স্থগিত বিপিএলের ম্যাচ


স্পোর্টস ডেস্কঃ

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ দুটি পরবর্তীতে নতুন সূচিতে আয়োজন করা হবে। পুনর্নির্ধারিত সূচি যথাসময়ে জানানো হবে বলেও জানিয়েছে বিসিবি।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আইসিইউতে ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত