Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   26-Dec-2025   42

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা


কালীগঞ্জ প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন খাবার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

অভিযানকালে হোটেলগুলোর রান্নাঘর ও খাবার পরিবেশনের স্থান পরিদর্শন করে দেখা যায়, অধিকাংশ হোটেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। নোংরা ও অপরিচ্ছন্ন বাসনপত্র ব্যবহার, স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, খাবার সংরক্ষণে অবহেলাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনে সংশ্লিষ্ট হোটেল মালিকদের অর্থদণ্ড প্রদান করা হয়।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” তিনি আরও জানান, হোটেল ও রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রশাসনের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর আশা, নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে খাবারের মান উন্নত হবে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত