Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

২৬ বাংলা টিভি   25-Dec-2025   58

Photo

বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ


বেনাপোল প্রতিনিধি : 

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ (২৫ ডিসেম্বর) বন্ধ রয়েছে। সেই সঙ্গে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে।

এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি শেষে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার বড়দিনের সরকারি ছুটিতে এ পথে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সঙ্গে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি এস এম সাখাওয়াত হোসেন বলেন, বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত