Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন কর্মকর্তার অপসরন দাবিতে বিক্ষোভ

২৬ বাংলা টিভি   24-Dec-2025   60

Photo

আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন কর্মকর্তার অপসরন দাবিতে বিক্ষোভ


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন জন কর্মকর্তার অপসরন দাবিতে বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে বিক্ষোভ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ। বুধবার সকালে নাভারন বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ দূর্নিীতিবাজ ৩ কর্মকর্তার অপসরনের দাবিতে এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী আকিজ বিড়ি  ফ্যাক্টরির ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দরা অভিযোগ করে বলেন, তাদেরকে প্রতিনিয়ত অপমান ও অশ্লিল ভাষায় গালিগালাজ ও হেনস্থা করা হয়।  তারা বলেন আকিজ বিড়ি  ফ্যাক্টরির জি এম মোখলেছুর রহমান রবিউল হোসেন নামে এক ড্রাইভারকে কোন অভিযোগ ছাড়া গালিগালাজ করে তাকে চাকুরি থেকে বের করে দেন। এ ভাবে আরও ৭জন ড্রাইভারকে বিনা কারনে চাকুরিচুত করা হয়। এ ছাড়া মিথ্যা অভিযোগ করে আরও  ৭ জন ড্রাইভারের নামে ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ড্রাইভার ও তাদের সহকারীবৃন্দ ৯টি দাবি তুলে আকিজ বিড়ি ফ্যাক্টরির পরিচালক বরাবর একটি লিখিত দাবি তুলে স্মারক লিপি দিয়েছেন।
এসময় আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ সব কর্মকর্তাকে ফ্যাক্টরিতে প্রবেশ করতে বাধাদেন। এ খবরে ফ্যাক্টরির সামনে বিক্ষোভ নিয়ন্ত্রন করতে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রন করে। আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের ৯ দফা দাবি ও ৩ কর্মকর্তার অপসরন ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আবারো বিক্ষোভ করবে বলে ঘোষনা দেন।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত