Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় মাদক সেবনের অপরাধে কারাদণ্ড

২৬ বাংলা টিভি   24-Dec-2025   55

Photo

ঝিকরগাছায় মাদক সেবনের অপরাধে কারাদণ্ড


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। 

যশোরের ঝিকরগাছায় ৪ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাসহ কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার  মোছাঃ রনী খাতুন ও সহকারী কমিশনার ভূমি  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস এই আদেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় পৌরসদরের রাজাপট্টিতে।

জানাগেছে, এসময় ঝিকরগাছা বাজারে রাজাপটিতে মাদক সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশসহ অর্থদন্ড প্রদান করা হয়েছে। 

দন্ডাদেশ প্রাপ্তরা হলো, পৌরসভাধীন কৃষ্ণনগর গ্রামের মৃতঃ আছিরদ্দির ছেলে আলমগীর হোসেন, মোবারকপুর গ্রামের আনোয়ার গাজীর পুত্র রবিউল ইসলাম, মৃতঃ সিদ্দিক মোড়লের পুত্র মোঃ আজিম ও হাড়িয়াদেয়াড়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র হাফিজুর রহমান।

তাদেরক বুধবার বিকালেই জেলহাজতে পাঠানো হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানিয়েছেন। 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত