Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেফতার

২৬ বাংলা টিভি   23-Dec-2025   58

Photo

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেফতার


যশোর প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার চিহ্নিত সন্ত্রাসী ১৯ মামলার আসামি সোহাগ খান ওরফে ‘ত্রাস সোহাগ’কে (৩৫) গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে যশোর শহরের কালেক্টরেট ভবনের পশ্চিম পাশের রাস্তা থেকে (প্যারিস রোড) তাকে গ্রেফতার করা হয়।

সোহাগ খান ঝিকরগাছার পুরন্দরপুর মহল্লার আব্দুল আজিজ খানের ছেলে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় এলাকায় ‘ত্রাস সোহাগ’ হিসাবে পরিচিত ছিলেন তিনি।

পুলিশের মিডিয়া সেলে জানানো হয়, চলতি বছরের ১০ অক্টোবর ডাকাতির প্রস্তুতিকালে ঝিকরগাছার কাউরিয়া এলাকায় সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে পুলিশ চার জনকে আটক করে। সোহাগ তখন পালিয়ে যায়। ওই খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকিসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সেই সময় থেকে পুলিশ সোহাগের খোঁজ করতে থাকে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিকালে সোহাগকে প্যারিস রোড থেকে গ্রেফতার করা হয়। সোহাগের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদকসহ ১৯টি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত