Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে দোকান ও জমি দখলের অভিযোগ দিলেও পুলিশের ভুমিকা রহস্যজনক

২৬ বাংলা টিভি   23-Dec-2025   57

Photo

কালীগঞ্জে দোকান ও জমি দখলের অভিযোগ দিলেও পুলিশের ভুমিকা রহস্যজনক


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চাপালী মন্ডল পাড়ায় দোকান ঘর ও জমি দখলের অভিযোগ উঠেছে  স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে। এ ঘটনায় কালীগঞ্জ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন নওশার আলী নামের এক ভুক্তভোগী। থানায় লিখিত অভিযোগ দায়ের ২৪ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না। পুলিশের ভুমিকা রহস্যজনক বলে দাবী করেছেন ভুক্তভোগী। বিষয়টি প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। 
অভিযোগে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার চাপালী জালাল উদ্দীন মন্ডলের স্ত্রী মারা যাওয়ার পর একই উপজেলার বড় শিমলা গ্রামের নিঃসন্তান রহিমা বেগমকে ২য় বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর জালাল উদ্দিনের মৃত্যু হয়। এরপর  রহিমা বেগমকে সৎ ছেলেরা দেখাশোনা করে আসছিলেন।  এরই মধ্যে এলাকার কিছু লোকজন রহিমাকে ফুসলিয়ে তার পিতার বাড়ি বড় শিমলা গ্রামে পাঠিয়ে যড়যন্ত্রে লিপ্ত হয়। গত ২২ ডিসেম্বর দুুপুরে জালাল উদ্দীন মন্ডলের ছেলেদের চাপালী গ্রামস্থ গান্না রোডে কৃষি অফিস সংলগ্ন পার্কা মার্কেটে এসে দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে এবং সেখানে থাকা ১০শতক জমি দখলে নিয়েছে একদল দুস্কৃতিকারী। তারা বর্তমানে বিভিন্ন কায়দায় জালাল উদ্দিনের ছেলে নওশার ও তার পরিবারের প্রাণ নাশের হুমকিও দিয়ে যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী নওশার আলী নিজের ও জমি-মার্কেট দখলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ওসি বরাবর ৪জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা হলেন-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রেিমর গান্না সড়কের আমজেদ আলীর ছেলে আজাদ হোসেন,একই গ্রামের মৃত মুজিদ আলীর ছেলে জালাল উদ্দিন,মগবুল লস্কারের ছেলে শাহিন লস্কার ও আবু জাফরের ছেলে টিটোন লস্কার। এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জেল্লাল হোসেন জানান,বিষয়টি আমার স্মরণে নেই। বাদীকে আমার সাথে দেখা করতে বলেন আমি তার সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত