Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইনে লোহার রড দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

২৬ বাংলা টিভি   22-Dec-2025   68

Photo

কিশোরগঞ্জের মিঠামইনে লোহার রড দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর)সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে।নিহত খোকন মিয়া (৪৫) ওই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিহত খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন  তাদের সহায়তা করেছে সন্দেহ করেন খোকন মিয়া। পরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনার জেরে সোমবার সকালে খোকন মিয়া তার ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত