Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে গেল বিয়ে

২৬ বাংলা টিভি   21-Dec-2025   68

Photo

সিরাজগঞ্জে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে গেল বিয়ে


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক আর বিশৃঙ্খলায়। বিয়ের রীতি অনুযায়ী বরের জুতা লুকানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। অভিযোগ উঠেছে, বরপক্ষ কনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে।
স্থানীয় ও কনেপক্ষের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল ইসলাম প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যান। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে রীতির অংশ হিসেবে বরের জুতা লুকানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বরপক্ষের কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটি থেকে শুরু হয়ে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কনেপক্ষের অভিযোগ, বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষের লোকজন কনের বাড়িতে হামলা চালায়। ঘরবাড়িতে ভাঙচুর করা হয়, সঙ্গে মোবাইল ফোন ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।
কনের এক আত্মীয় খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমরা বরকে স্মার্টফোন আর দশ আনি ওজনের সোনার চেন দিয়ে বরণ করেছি। প্রায় ২০০ মানুষের জন্য আয়োজন ছিল। পাঁচ মণ দুধের দই, এক লাখ টাকা দামের গরু জবাই করা হয়। সব আয়োজন মুহূর্তে শেষ হয়ে গেল। আমাদের মারধর করে টাকা-পয়সা, মোবাইল—সব নিয়ে চলে গেছে।
এ ঘটনায় কনের বাড়িতে এখনো আতঙ্ক বিরাজ করছে। আনন্দের দিনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত