Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় ৮৭ পিস ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

২৬ বাংলা টিভি   20-Dec-2025   72

Photo

কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় ৮৭ পিস ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : 

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা জব্দ করা হয়েছে। 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। 

বিজিবি জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল পূর্বটারী সীমান্ত এলাকায় গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি’র টহলদল বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় বিজিবির ধাওয়া মাদক কারবারি ভারতের অভ্যান্তরে পালিয়ে যান।

অন্যদিকে, শনিবার (২০ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে একই উপজেলার অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাগরাজ এলাকায় টহলদল পরিচালনার সময় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ করে বিজিবি। ওই ব্যক্তি ৮৭ পিস ইস্কাপ ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।পরে ইস্কাফ সিরাপগুলো  জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয় ।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, *“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত