Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বন্ড শোরুমে হামলা ভাংচুর অগ্নিসংযোগ আড়াই কোটি টাকার সম্পদ ভস্মিভুত

২৬ বাংলা টিভি   20-Dec-2025   39

Photo

ঝিনাইদহে বন্ড শোরুমে হামলা ভাংচুর অগ্নিসংযোগ আড়াই কোটি টাকার সম্পদ ভস্মিভুত


বন্ড শোরুমের মালিক যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন নয়, ঝিনাইদহে বন্ড শোরুমে হামলা ভাংচুর অগ্নিসংযোগ, আড়াই কোটি টাকার সম্পদ ভস্মিভুত
 

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহ শহরে অবস্থিত ‘বন্ড ক্লথিং হাউস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা নেই। তিনি ভবন মালিক হলেও বন্ড শোরুমের তিনি শেয়ার নন।

শনিবার দুপুরে বন্ড ক্লথিং হাউসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ ব্যবসায় যুবলীগ নেতার সম্পৃক্ততার কথা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন।

তিনি সংবাদ সম্মেলনে জানান, পোশাক প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান ‘বন্ড’ একটি দেশীয় পোশাক তৈরি ও বিপণন ব্র্যান্ড। দেশের বড় বড় শহরগুলোতে বন্ড তাদের আউটলেট পরিচালনা করছে। ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ‘সাবদার বিশ্বাস মার্কেট’র দুটি ফ্লোর ভাড়া নিয়ে ‘বন্ড’ তাদের আউটলেট চালু করেছে।

তিন বছর যাবত একই মার্কেটে (ভাড়াকৃত) ‘বন্ড ক্লথিং হাউস’ ব্যবসা পরিচালনা করে আসছে। ওই ভবনের একক মালিকানা নেই যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের। পৈত্রিক সূত্রে ওই ভবনের মালিক চারজন। তাদের মধ্যে আশফাক মাহমুদ জন একজন। তবে তিনি ‘বন্ড ক্লথিং হাউস’ এর কোনো মালিক বা শেয়ার হোল্ডার না।
 
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিক্ষুব্ধ ছাত্র-জনতার আক্রোশের শিকার ওই ব্যবসাপ্রতিষ্ঠানে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা বা ন্যূনতম কোনো শেয়ার নেই বলে দাবি করেছেন বন্ডের মালিক পক্ষ।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, একটি মহল ‘বন্ড ক্লথিং হাউস’ এ যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা রয়েছে, এমন গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা দোকান মালিক সমিতির সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, ‘বন্ড’ ক্লথিং হাউসের জিএম এএমএম মনিরুজ্জামান, বন্ডের চেয়ারম্যান রবিউল ইসলাম, ভবন মালিক সাংবাদিক জাহিদ হোসেন বিপ্লব, মালিক সমিতির নেতা রবিউল ইসলাম রবি ও শহিদুল ইসলাম মিঠু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে শহরের এইচএসএস সড়কের ‘বন্ড ক্লথিং হাউস’ এ হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় প্রতিষ্ঠানটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিজের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত