Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

২৬ বাংলা টিভি   19-Dec-2025   64

Photo

মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক


নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে কুখ্যাত মিন্টু বাহিনীর গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আস্তানা থেকে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সে দীর্ঘদিন ধরে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত