Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ড্রাগন বাগানে অজ্ঞাত এক নারী গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার পাশে কাঁদছিল অবোধ শিশু।

২৬ বাংলা টিভি   19-Dec-2025   36

Photo

মহেশপুরে ড্রাগন বাগানে অজ্ঞাত এক নারী গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার পাশে কাঁদছিল অবোধ শিশু।


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর এক হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখালভোগা গ্রামের একটি মাঠে ড্রাগন বাগানের খুঁটির সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক নারী উদ্ধার করেছে স্থানীয়রা‌। উদ্ধারকালে তার পাশে একটি ছোট শিশুকে বসে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে বাকরুদ্ধ করে দিয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, ফতেপুর-হাসাদাহ হাইরোড সংলগ্ন রাখালভোগা গ্রামের মাঠের ভেতর একটি ড্রাগন বাগানের তারকাঁটা ঘেরা খুঁটির সাথে এক নারীকে ঝুলন্ত অবস্থায় দেখেন কৃষকরা। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, আত্মহত্যার চেষ্টার সময় ওই নারীর সাথে থাকা শিশুটি পাশেই বসে ছিল।

নারীর অবস্থা আশঙ্কাজনক দেখে ভ্যানে করে তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এলাকার কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন বলে ধারণা করা হচ্ছে।

আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থাকে বা এই ঘটনার ভুক্তভোগীকে চিনতে পারেন, তাহলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। এই নারী ও শিশু যেন তার পরিবারকে খুঁজে পায়।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত