Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ওসির মতবিনিময়ের দাওয়াত: কিন্তু থানায় নেই নবাগত ওসি

২৬ বাংলা টিভি   17-Dec-2025   42

Photo

কালীগঞ্জে ওসির মতবিনিময়ের দাওয়াত: কিন্তু থানায় নেই নবাগত ওসি


হাবিব ওসমান, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন দায়িত্ব গ্রহণের পর কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণপত্র পাঠান। ওসির আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংবাদিকরা থানাতে উপস্থিত হন। কিন্তু ওই সময়ে ওসি জেল্লাল হোসেন বা কোন অফিসার থানাতে ছিল না। এ সময় তার মুঠোফোনে যোগাযোগ করলে ওসি জানান, তিনি জরুরি কাজে বাইরে রয়েছেন এবং থানায় ফিরতে আনুমানিক ৩০ মিনিট সময় লাগবে। উল্লেখ্য প্রেসক্লাবের প্রায়  ৪০ জন সাংবাদিক থানাতে উপস্থিত হলেও অপেক্ষাকালীন সময়ে থানার কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে সৌজন্যতা বা খোঁজখবর নেননি,। যা উপস্থিত সাংবাদিকদের মধ্যে কিছুটা ক্ষোভ সৃষ্টি হয়। সাংবাদিকগন এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

 প্রেসক্লাবের প্রায়  ৪০ জন সাংবাদিক থানাতে অপেক্ষায়

এ সময়ে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল প্রতিনিধি জামির হোসেন, ডেইলি ষ্টারের আজিবর রহমান, প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের খবর পত্রিকার হাবিব ওসমান, যুগান্তর ও দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, কালবেলা পত্রিকার ওসমান গনি জুয়েল, নাগরিক টেলিভিশনের মিশন আলী, জিটিভির অলিয়ার রহমান, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, উচ্চকণ্ঠ নিউজের  সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, ইনকিলাব ও বাংলাদেশ বেতারের আহসান কবির, ইত্তেফাক ও বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, আজকাল পত্রিকার আরিফ মোল্লা, গ্রিন টিভির আশিকুর, নয়া দিগন্তের রুহুল আমিন সৌরভ, রহমান, আমাদের সময়ের ফিরোজ আহমেদ,  একুশের সংবাদ ও গণতদন্ত পত্রিকার মাসুদ রানা, দিগন্ত বাণীর আব্বাস উদ্দিন, দৈনিক স্পন্দনের এস এম মামুন, মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু, দৈনিক পূর্বাঞ্চল ও আমাদের সময়ের মানিক ঘোষ, গ্রামের কন্ঠ ও আমাদের কন্ঠের আসাদুজ্জামান সনেট, দৈনিক কল্যাণের শামছুল করিম ইমন, বর্ণময় বাংলাদেশের সম্পাদক এহতেশাম রফিক, জি টিভির ক্যামেরা পার্সন শেখ রিয়াজউদ্দিন, দীপ্ত টিভির ক্যামেরা পার্সন লিংকন হোসেন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সোহেল রানা, দিগন্ত খবরের পারভেজ হোসেন আরো অন্যান্য সদস্যবৃন্দ।

সময় সাংবাদিকরা বলেন, কালীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জের আমন্ত্রণে মতবিনিময় সভায় অংশ নিতে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আমরা সাংবাদিকরা চরম হতাশ হয়েছি। আমন্ত্রণদাতা ওসি নিজে থানায় উপস্থিত না থাকা এবং পরবর্তীতে ২০ মিনিটে আসবেন বলে জানালেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার আগমন না হওয়া পেশাগত শিষ্টাচার ও সৌজন্যের পরিপন্থী।

আরও দুঃখজনক বিষয় হলো, অপেক্ষাকালীন সময়ে থানার কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী সাংবাদিকদের সঙ্গে ন্যূনতম সৌজন্যমূলক আচরণ, খোঁজখবর কিংবা বসার ব্যবস্থা পর্যন্ত করেননি। এতে করে গণমাধ্যমকর্মীদের প্রতি এক ধরনের অবহেলা ও অযাচিত অসম্মান প্রকাশ পেয়েছে বলে আমরা মনে করি।

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধা অত্যন্ত জরুরি। নবাগত ওসির কাছ থেকে আমরা দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও পেশাদার আচরণ প্রত্যাশা করেছিলাম, যা এ ঘটনায় প্রতিফলিত হয়নি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত