Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রীর ওপর স্বামীর হত্যাচেষ্টা, বটি দিয়ে জবাইয়ের চেষ্টা, নারী আশঙ্কাজনক

২৬ বাংলা টিভি   16-Dec-2025   44

Photo

কালীগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রীর ওপর স্বামীর হত্যাচেষ্টা, বটি দিয়ে জবাইয়ের চেষ্টা, নারী আশঙ্কাজনকbvb


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভার নদীপাড়া এলাকায় নেশার টাকার জন্য স্ত্রীর ওপর স্বামীর নির্মম হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী হানিফ (পেশায় মটর শ্রমিক) নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তার স্ত্রী কুলসুম বেগমকে বেদম প্রহার করে বটি দিয়ে জবাই করার চেষ্টা করে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ প্রথমে স্ত্রীকে মারধর করে মাটিতে ফেলে দেয়। পরে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করার চেষ্টা করলে কুলসুম বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলসুম বেগম দীর্ঘদিন ধরে পরের বাড়িতে কাজ করে সংসার চালাতেন এবং স্বামীর নেশার টাকার যোগান দিতেন। তবে ঘটনার দিন টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত হানিফকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে উপস্থিত জনগণ তার ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত