Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত, আহত চার

২৬ বাংলা টিভি   16-Dec-2025   53

Photo

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত, আহত চার


 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুর ও সলঙ্গা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ–কাজীপুর সড়কের পাটগ্রাম এলাকায় এবং একই দিন বিকেলে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের ভেংড়ী বাজারে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন—সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালিয়া সরাবপুর গ্রামের ইমরুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এবং কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের উত্তর পাড়ার মৃত ছাবেদের ছেলে চান মিয়া (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সরকারি পাঠ্যপুস্তক বহনকারী একটি ট্রাক কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী ও পেশায় রাজমিস্ত্রি চান মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটোভ্যানের চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মাদ এনায়েতুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে বিকেলে ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের ভেংড়ী বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী ফাতেমা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক শামীম আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
হঠাৎ ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত