সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে নানা আয়োজনে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস
২৬ বাংলা টিভি 16-Dec-2025 49
ঝিনাইদহে নানা আয়োজনে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর সুচনা করা হয়।
সকাল সাড়ে ৭ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরের স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, পরে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
news@26banglatv.com