Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০

২৬ বাংলা টিভি   15-Dec-2025   67

Photo

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

স্থানীয় ও সরাইল পুলিশ জানান, জেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে চানমনি পাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। দুপুরে তার দোকানের সামনে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা (নাম পাওয়া যায়নি) তার অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। এ সময় ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সড়ে যেতে বলে। পরে ওই অটোচালক তার অটোরিকশাটি সরিয়ে নেয়ার সময় ফলের দোকানে এবং চানমনি পাড়া গ্রামের নূরুল আলম নামে এক ব্যক্তির গরুর সাথে ধাক্কা লাগে। এই নিয়ে ইউসুফ ও নুর আলমের সাথে ওই অটোচালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এই ব্যাপারে সরাইল সার্কেলে সহকারি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত