Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ প্রেসক্লাবের নবনির্বাচিত সকল সদস্যদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   14-Dec-2025   42

Photo

ঝিনাইদহ প্রেসক্লাবের নবনির্বাচিত সকল সদস্যদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ প্রেসক্লাবের নবনির্বাচিত সকল সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সভায় শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ববোধ এবং সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহিনা আফরোজ, সাধারণ সম্পাদক আবু মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আব্দুল আলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ ঝিনাইদহ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তারা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, যেন কোনো শিক্ষক বা শিক্ষিকা অযথা হয়রানির শিকার না হন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা যেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন। সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য বিদ্যালয়ে গেলে শিক্ষকদের উচিত সম্মানের সঙ্গে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা। আশা করি ভবিষ্যতে কোনো শিক্ষক অযথা হয়রানির শিকার হবেন না।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত