Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর–খুলনা মহাসড়কে অবাধ ট্রাক পার্কিংয়ের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান

২৬ বাংলা টিভি   14-Dec-2025   29

Photo

যশোর–খুলনা মহাসড়কে অবাধ ট্রাক পার্কিংয়ের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান


স্টাফ রির্পোটার ,অভয়নগর (যশোর) :

যশোরের অভয়নগরে যশোর–খুলনা মহাসড়কে অবাধে ট্রাক পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। রোববার সকালে উপজেলার ভাঙাগেট সংলগ্ন টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একাধিক মামলা দায়ের করা হয়। একই সঙ্গে মহাসড়কের ওপর অবৈধভাবে পার্কিং করা লোডকৃত ও খালি ট্রাক সরিয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান।

ওসি মো. ফজলুর রহমান জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযানের সময় কয়েকজন চালক অসন্তোষ প্রকাশ করলেও পুলিশ কঠোর অবস্থানে থাকে।

এদিকে হাইওয়ে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও সাধারণ মানুষ। তারা বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর অবাধ ট্রাক পার্কিংয়ের কারণে চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। নিয়মিত অভিযান চালানো হলে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে।

উল্লেখ্য, নওয়াপাড়ার ভাঙাগেট সংলগ্ন টার্মিনাল এলাকা, চেঙ্গুটিয়া, সরদার মিল এলাকা, পাঁচ কবর, ধোপাদী মোড়, বেঙ্গলস ও নওয়াপাড়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর অবাধে ট্রাক পার্কিংয়ের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলে এর পরিপ্রেক্ষিতেই হাইওয়ে পুলিশ অভিযান জোরদার করে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত