Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   14-Dec-2025   36

Photo

ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র সম্মেলন কক্ষে এ সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সমন্বয়কারী টিপু সুলতান, এমএসএফ-এম পাওয়ার হার প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মনির হোসেন নেটওয়ার্কের ভারপ্রাপ্ত আহবায়ক, এন এম শাহজালাল, উই’র নির্বাহী পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের ৩ জন নারী ও ২ জন পুরুষ প্রতিনিধিকে অর্ন্তভূক্ত করা হয় । এছাড়াও সকলের মতামতে ভারপ্রাপ্ত আহবায়ক এন এম শাহজালালকে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হয়। উল্লেখ্য, মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলার মানুষের মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত