Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ওসমান হাদীকে গুলি: ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

২৬ বাংলা টিভি   13-Dec-2025   62

Photo

ওসমান হাদীকে গুলি: ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত থেকে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। ২৫ বিজিবির আওতাধীন প্রত্যেকটি বিওপির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত