Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

ঢাকায় ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

২৬ বাংলা টিভি   13-Dec-2025   53

Photo

ঢাকায় ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

ঢাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিক ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে তারা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন,নির্বাচনী মাঠে জনগণের সমর্থনে পরাজয়ের আশঙ্কায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণ তারই প্রমাণ। তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পায়।
তিনি আরও বলেন,এই বর্বর হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ নিরাপদ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত