Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

মেসির গোট ইন্ডিয়া ট্যুরে যা যা থাকছে

২৬ বাংলা টিভি   12-Dec-2025   44

Photo

আবারো ভারতে আসছেন মেসি। ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্কঃ

লিওনেল মেসি দীর্ঘ চৌদ্দ বছর পর আবার ভারত সফরে আসছেন। ২০১১ সালের পর এবারই প্রথম। এই সময়ের মধ্যে তার ফুটবল জীবন বদলে গেছে অনেক। তিনি হেরেছেন ২০১৪ বিশ্বকাপের ফাইনাল, আবার জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ। হাতে তুলেছেন দুইটি কোপা আমেরিকা শিরোপা, আর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর নিয়ে নিজেকে সর্বকালের সেরা ফুটবলারের পর্যায়ে তুলেছেন। তাই তার এবারের সফরের নাম রাখা হয়েছে ‘গোট ইন্ডিয়া ট্যুর–২০২৫’।

মেসি তিন দিন ভারতের চার শহরে থাকবেন। কলকাতা দিয়ে সফর শুরু করে তিনি যাবেন হায়দরাবাদ, মুম্বাই এবং শেষে নয়াদিল্লি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি শহরে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান থাকবে, আর দেশজুড়ে ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে এই সফরকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন।

সফরের বিভিন্ন পর্বে মেসির সঙ্গে থাকবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, এই দুই ফুটবলারের মূল অংশগ্রহণ মুম্বাইয়ের অনুষ্ঠানে।

কলকাতায় মেসি যোগ দেবেন সল্টলেক স্টেডিয়ামে ‘গোট কনসার্টে’। নিরাপত্তার কারণে লেক টাউনের মোড়ে তার ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। হায়দরাবাদে তরুণ খেলোয়াড়দের জন্য আয়োজন করা হবে ফুটবল ক্লিনিক, যেখানে সরাসরি প্রশিক্ষণ দেবেন মেসি, সুয়ারেজ ও ডি পল।

শেষ দিনে নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।

মেসির ভারত সফরের পূর্ণ সূচি

১৩ ডিসেম্বর -কলকাতা
রাত ১:৩০: কলকাতায় আগমন
সকাল ৯:৩০–১০:৩০: মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫: মূর্তির ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫–১২: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২–১২:৩০: প্রীতি ম্যাচ, সম্মাননা ও আলাপচারিতা
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশে রওনা

১৩ ডিসেম্বর -হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা: উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
(মেসির সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডি)

১৪ ডিসেম্বর -মুম্বাই
বিকাল ৩:৩০: সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
বিকাল ৪টা: সেলিব্রিটি ফুটবল ম্যাচ
বিকাল ৫টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট এবং চ্যারিটি ফ্যাশন শো

১৫ ডিসেম্বর -নয়াদিল্লি
সকাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ
দুপুর ১:৩০: অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা

টিকিটের মূল্য
কলকাতা: শুরু ৪৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২২৫০ রুপি
নয়াদিল্লি: শুরু ৭৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭০৮০ রুপি


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত