Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

২৬ বাংলা টিভি   12-Dec-2025   45

Photo

ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা দেখা গেল


নিউজ ডেস্কঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তি এসে হাদীর দিকে গুলি চালায়। গুলির পর তারা দ্রুত দিক পরিবর্তন করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়রা হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার কিছু পর তাকে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।

হাদীর সাথে থাকা জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, হামলার পরপরই তাকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং জরুরি চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি, বিজয়নগরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নই। ঘটনাস্থলে আমাদের টিম গেছে তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা মেডিকেলে ওসমান হাদীর জরুরি চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তার অবস্থাকে গুরুতর বলে জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত