Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ড

২৬ বাংলা টিভি   01-Oct-2025   80

Photo

শৈলকুপার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ড


মফিজুল ইসলাম,  শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ 

 শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় বিএনপির  নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ -১ শৈলকূপা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুন্ড।

 দলীয় নেতা কর্মীদের নিয়ে শৈলকূপা  উপজেলার বিভিন্ন গ্রামের পুজা মন্দির পরিদর্শন  করে। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির মানবাধিকার বিষায়ক সম্পাদক এ্যাড: জাকারিয়া মিলন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তোজাম হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় কেন্দ্রীয় খুলনা বিভাগীয়  বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদেশের সকল ধর্মের মানুষের পাশে বিএনপি সব সময় ছিলো আছে এবং থাকবে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত