Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খানকে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা

২৬ বাংলা টিভি   10-Dec-2025   69

Photo

ঝিনাইদহে গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খানকে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা


ঝিনাইদহ প্রতিনিধি :গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মুখে ‘লাগাম টেনে’ কথা বলার হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি এনামুল কবির মুকুল। তিনি বলেছেন, ‘রাশেদ খান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করে যাচ্ছেন। ঝিনাইদহে এই রাশেদকে আগে কোনো দিন দেখা যায়নি। এখন তিনি বড় বড় কথা বলে বেড়াচ্ছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের হামদহ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে স্থানীয় বিএনপির কার্যালয়ে রাশেদ খানকে হুঁশিয়ারি করে বক্তব্য দেন তিনি।

রাশেদ খানকে ভুঁইফোড় ও নব্য ফ্যাসিবাদ উল্লেখ করে এনামুল কবির বলেন, ‘আপনি রাজনীতি করবেন, ভালো কথা। তবে আমরা লক্ষ করছি, আপনি বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল ভাষায় কথা বলে বেড়াচ্ছেন। এভাবে হিংসাত্মক আচরণ ও হেডামগিরি দেখালে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বসে থাকবে না।

তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতারা যেই ভাষায় কথা বলত, রাশেদ খান এখন সেই ভাষায় কথা বলছেন। যার ৫০০ নেতাকর্মী নেই, এখন হুংকার তার বাঘের মতো। ভুঁইফোড় নেতা হয়ে রাশেদ খান ঝিনাইদহের বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন জায়গায় আপত্তিকর মন্তব্য করে বেড়াচ্ছেন। আমি তাকে অনুরোধ করব, আপনি এসব ছাড়ুন।

এর পরিণাম কিন্তু ভালো হবে না।’

এর আগে সন্ধ্যায় শহরের হামদগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহসভাপতি এনামুল কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি নয়ন হাওলাদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত