Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

দেশীয় মাটিতে বিদেশি জাতের কমলা চাষে সাফল্য পেলেন শার্শার কৃষক ওহিদুজ্জামান

২৬ বাংলা টিভি   09-Dec-2025   59

Photo

দেশীয় মাটিতে বিদেশি জাতের কমলা চাষে সাফল্য পেলেন শার্শার কৃষক ওহিদুজ্জামান


বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার এক সময়ের বেকার যুবক ওহিদুজ্জামান এখন সফল কৃষক। তিনি নিজের গ্রামে পরীক্ষামূলক ভাবে রামরঙ্গন জাতের কমলা চাষ শুরু করে আজ হয়ে উঠেছেন এলাকার অনুপ্রেরণা। টেলিভিশনে প্রতিবেদন দেখে রামরঙ্গন জাতের কমলার চাষ শুরু করেন তিনি। তার এ কমলার চাষ দেখতে আশপাশের মানুষসহ দুর-দুরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। ভালো ফলন দেখে রামরঙ্গন কমলা চাষে আগ্রহী হচ্ছে তারা। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে রঙ্গীন কমলা। যা দেখে আকৃষ্ট হচ্ছে মানুষ। স্থানীয় কৃষি বিভাগ বলছে এ এলাকার আবহাওয়া ও মাটি ভালো হওয়ায় রামরঙ্গন কমলাসহ বিভিন্ন ফল চাষে উপযোগী।  


 রামরঙ্গন জাতের কমলা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ওহিদুজ্জামান। তিনি নার্সারী ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ভারত ও চীন দেশে ব্যাপক ভাবে রামরঙ্গন জাতের কমলা চাষ হয়। আমদানিকৃত রামরঙ্গন কমলা লেবুর চেয়ে এ এলাকার উৎপাদিত কমলা মিষ্টি ও সুস্বাদু। সামান্য কিছু পরিচর্যা করলেই চাষে সাফল্য আসে। রামরঙ্গন কমলা চাষে পোকামাকড়ের আক্রমণও কম। একটি পূর্ণ বয়স্ক গাছ থেকে এক মৌসুমে দেড় থেকে দুই মন রামরঙ্গন কমলা পাওয়া সম্ভব। রামরঙ্গন কমলা গাছ ৫/৬ ফুট লম্বা হয়। এটা কমলার একটি ভ্যারাইটি জাত। এই জাতের কমলা চাষে সুবিধা হচ্ছে ফল পূনাঙ্গ পরিপক্ব হওয়ার পরও এটা গাছ থেকে ঝরে পড়ে না। পরিপক্কের পরও অন্তত ফলটি এক মাস গাছে রাখা যায়। গাছে মূলত ২ বছরের মধ্যে ফলন দেয়।
রামরঙ্গন কমলা চাষী ওহিদুজ্জামান জানান, আমি দুই বিঘা জমিতে রামরঙ্গন জাতের কমলা চাষ করেছি। প্রথম বছরে এক লাখ ৬৬ হাজার টাকার ফল বিক্রি হলেও এ বছর ৮ থেকে ১০ লাখ টাকায় ফল বিক্রি হবে বলে তিনি আশা করেন।

যশোরের শার্শা উপজেলায় এ বছর ৫ হেক্টর জমিতে কমলার চাষ হয়েছে। এর মধ্যে শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ওহিদুজ্জামান ২ বিঘা জমিতে রামরঙ্গন কমলার চাষ করেছে। এ এলাকায় আবহাওয়া ও মাটি ভালো হওয়ায় বিভিন্ন দেশি বিদেশি জাতের ফল চাষের জন্য উপযোগী। এ বছর আবহাওয়া ভালো থাকলে চাষীরা ভালো ফলন পাবে। আগামী বছর কমলার আবাদ আরও বাড়বে।
বানিজ্যিক ভাবে এ এলাকায় আবাদ করা গেলে উৎপাদিত কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত