Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

২৬ বাংলা টিভি   08-Dec-2025   33

Photo

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের মাঠে এবার দেখা গেছে ব্যতিক্রমী সাফল্য গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আশাতীত ফলন পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় কৃষকরা। প্রচলিত ধারণা অনুযায়ী গ্রীষ্মকালীন  মৌসুমে পেঁয়াজ চাষ ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য হলেও আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের কারিগরি সহায়তায় কৃষকেরা এবার অর্জন করেছেন দৃষ্টান্তমূলক ফলন।

আজ গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী মাঠ পরিদর্শনে আসেন ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া। তারা মাঠ পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ আরও সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আমাদের কৃষকেরা এবার যে সাফল্য দেখিয়েছেন, তা ভবিষ্যতে পেঁয়াজ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করবে। নিয়মিত সেচ, রোগবালাই দমন ও উচ্চমানের বীজ ব্যবহারের কারণেই এ ফলন সম্ভব হয়েছে।

কৃষকদের মতে, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে লাভ বেশি এবং শ্রম মূল্য  তুলনামূলক কম। পাশাপাশি বাজারে চাহিদা থাকায় ভালো দাম পাওয়ায় তাদের আগ্রহও বাড়ছে। ত্রিলোচনপুর ইউনিয়নের কৃষকদের এই সফলতা পুরো উপজেলার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

স্থানীয় কৃষক টিপু সুলতান বলেন, আগে ভাবতাম গরমে পেঁয়াজ হবে না। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চাষ করলাম। এবার ফলন দেখে অত্যন্ত খুশি।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত