Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

গহীন পাহাড় থেকে পাচারের জন্য বন্দি ৮ নারী ও শিশু উদ্ধার

২৬ বাংলা টিভি   01-Oct-2025   50

Photo

গহীন পাহাড় থেকে পাচারের জন্য বন্দি ৮ নারী ও শিশু উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড় থেকে পাচারের জন্য বন্দি ৭ নারী ও এক শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। বুধবার (১ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড়ের গোপন আস্তানায় আটকে রাখা হয়েছিল।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুম্মাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে নারী ও শিশুকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাচারকারীদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত টেকনাফ এলাকায় ৬৮ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার এবং ১৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সাগরপথে মানবপাচারের প্রবণতা বেশি দেখা যায়।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত