Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নচিকেতা

২৬ বাংলা টিভি   07-Dec-2025   45

Photo

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নচিকেতা


বিনোদন ডেস্কঃ

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

গায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলে নির্ধারিত একটি শো বাতিল করতে বাধ্য হন। আজ রবিবার (৭ ডিসেম্বর) আরও একটি শোতে অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় সেটিও স্থগিত করা হয়েছে। আপাতত আগামী দিনের সকল শো বাতিল রাখা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও নচিকেতা অসুস্থতার কারণে একটি শো বাতিল করেছিলেন। তখন পরিবার জানিয়েছিল, তিনি সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন—যা শীতের সময় বাড়ে এবং টানা শো করার কারণে আরো জটিল হয়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন; এবার তিনি হৃদ্‌যন্ত্র–সংক্রান্ত সমস্যায় চিকিৎসাধীন।

নচিকেতার পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ভক্তরা সামাজিক মাধ্যমে গায়কের দ্রুত সুস্থতা কামনা করছেন।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত