Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৩

২৬ বাংলা টিভি   06-Dec-2025   48

Photo

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৩


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পুলিশ জানায়, শনিবার (৬ডিসেম্বর) ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপে করে বেশ কিছু মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-যমুনাসেতু মহাসড়কের কড্ডার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশী চালায় সদর থানা পুলিশ। পরে পিক আপে কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয় ও মাদক পরিবহনে ব্যবহৃত পিক আপ ভ্যান জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার ভুড়ুঙ্গামারী এলাকার মাসুদ রানা ও মামুন মিয়া এবং সিরাজগঞ্জের বেলকুচি এলাকার রেজাউল করিম।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত