Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে মেহগনি গাছ থেকে পড়ে আব্দুল গফফার (৫৫) নামে এক দিনমজুর নিহত

২৬ বাংলা টিভি   05-Dec-2025   48

Photo

স্টাফ রিপোর্টার।।

 যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে মেহগনি গাছ থেকে পড়ে আব্দুল গফফার (৫৫)  নামে একদিন হুজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গাছ কাটার কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফফার  কচুয়া জরিনা বাজারে এলাকার আব্দুস সাত্তারের পুত্র। 

 পুলিশ ও নিহত সজনরা জানিয়েছেন, এদিন সকাল ৯ টার দিকে  একই এলাকার খান পাড়ায় হাসেম দারোগার বাড়ির পাশে আশরাফুল ইসলামের মেহগনি গাছে উঠে গাছের ডাল কাটার কাজ করছিলেন দিনমজুর আব্দুল গাফফার। এ সময় গাছের উপর থেকে নিচে মাটিতে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর তাকে  যশোর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত ডা. রাহুল দেবনাথ তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর আব্দুল গাফফারকে  মৃত ঘোষণা করেন।  ##

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দের অর্ধদিবস কর্মবিরতি পালিত: গতি রয়েছে গোয়েন্দা নজরদারি

স্টাফ রিপোর্টার।। সারা দেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধ দিবস কর্মবিরতি  পালন করেছে। বৃহষ্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চাকরি ১০ম গ্রেডে পদায়ন করার জন্য তারা এ কর্মসূচি পালন করে। 

 এ দিন পূর্ণ দিবস কর্মবিরতি থাকলেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  অর্ধ দিবস  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করে।

বসেছি চলাকালে  তারা ২৫০ শয্যা হাসপাতালের  ওভার ব্রিজের সামনে অবস্থান করে  কর্মসূচি পালন করে। এ সময় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফার্মেসি, প্যাথলজি, এক্সরে এবং সিটিস্ক্যান বিভাগের সকল কার্যক্রম থেকে বিরত থাকে। সহকারীরা  সকাল ৮ টা হইতে দুপুর ১২ টা পর্যন্ত তদের সীমিত কাজ করেন। এতে কর্মসূচি চলাকালীন সময় সাধারণ রোগীরা ফার্মেসি, প্যাথলজি, এক্সরে এবং সিটি স্ক্যান সেবা পেতে অনেকে বঞ্চিত হযেছেন।  কর্মবিরতি পালনকারীরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে। # মত

অটোরিক্সা উল্টে একজন শিশু  আহত 

স্টাফ রিপোর্টার।। অটো রিক্সা উল্টে  ইব্রাহিম আহমেদ নামে ৫ বছর বয়সী এক শিশু গুরুতর আহত  হয়েছে। অন্তরের আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিশু ইব্রাহিম আহমেদ অসাধারণ উপজেলার ধোপাখোলা গ্রামের রাজু আহমেদের পুত্র।

হাতের পিতা রাজু আহমেদ জানিয়েছেন, তার বাড়ির সামনে  একটি অটো রিক্সা রাখা ছিল। অটোরিকশায় খেলা করার সময় রিকশাটি উল্টে গেলে শিশু ইব্রাহিম আহমেদ  ওই রিক্সার নিচেই চাপা পড়ে। এতে তার মাথায় আঘাত লাগলে সে  গুরুতর আহত হয় । পরে লোকজন উদ্ধার করার পর  চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা গুরতর।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত