Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের ঘিবা সীমান্তে ৪১ কেজি ভারতীয় গাঁজা আটক

২৬ বাংলা টিভি   05-Dec-2025   52

Photo

যশোরের ঘিবা সীমান্তে ৪১ কেজি ভারতীয় গাঁজা আটক


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন ৪৯। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঘিবা বিওপির একটি টহলদল মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল ঘিবা পূর্বপাড়া বরই বাগান সংলগ্ন মাঠে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ভারতের দিক থেকে কয়েকজন লোক মাথায় বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। টহলদল ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে ভারতীয় গাঁজা রয়েছে। পরিমাণে ৪১ কেজি গাঁজা, যার সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

আটককৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘মাদক ও চোরাচালান দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত