Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে উৎপাদিত চিনি যত দিন গুদামে থাকবে ততদিন বাইরে থেকে চিনি আমদানী করা হবে না-শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

২৬ বাংলা টিভি   05-Dec-2025   44

Photo

সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে উৎপাদিত চিনি যত দিন গুদামে থাকবে ততদিন বাইরে থেকে চিনি আমদানী করা হবে না-শিল্প উপদেষ্টা আদিলুর রহমান


চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে উৎপাদিত চিনি যত দিন গুদামে থাকবে ততদিন আমরা বাইরে থেকে চিনি আমদানী করবো না। যাতে আমাদের কৃষক ভাইদের সহায়তা হয়। সে কারনে কিন্তু টিসিবির মাধ্যমে চিনি মার্কেটে যাচ্ছে। যারা অস্হায়ী শ্রমিক তাদের জন্য স্বাস্থ্য সেবা বাড়ানো হয়েছে। যাতে তাদের অসুবিধা লাঘবের জন্য উদ্যোগ নেয়া যায়। ১০২ কোটি টাকা ব্যয়ে কেরুর বিএমআরই কার্যক্রম শুরু হয়েছে। উৎপাদন কাজ মাড়াই মৌসুমে শেষ হবে বলে আমরা আশা করছি। টিকসই উন্নয়ন অর্জনের জন্য কেরু এ্যান্ড কোম্পানি নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে কাজ করছে। চিনিকল সমূহের আধুনিকায়ন উচ্চ ফলনশীল অধিক চিনি সমৃদ্ধ ভালো জাত উৎপাদন ও সম্প্রসারণ আধুনিক আখ চাষ পদ্ধতি প্রচলন, পণ্য বহুমুখীকরণসহ সর্বক্ষেত্রে চিনি শিল্পকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে। আপনারা জানেন যে, ফ্যাসিবাদী সরকার চিনিকল গুলো বন্ধ করে দিয়েছে। সেগুলো চালু করার জন্য আমরা উদ্যোগ নিই। আমরা চালুর চেষ্টাও করছি। কিন্তু এগুলো চালু করতে উদ্যোগ নিলেও ভর্তুকি বা সরকারী খাত খেকে টাকা এনে এগুলো চালু করা সম্ভব নয়। নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য আমরা বিদেশী উদ্যোক্তা ও  দেশের উদ্যোক্তাদের জন্য পর পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।    

দেশের ঐতিহ্যবাহী চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ৮৮তম আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এর আগে চিনিকলের কেনই কেরিয়ার প্রাঙ্গণে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদুল হাসানের সভাপতিত্বে ও কেরু এ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় শিল্প উপদেষ্টা আরো বলেন, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কেরু চিনিকল সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন।

কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আব্দুল আলীম খান প্রমুখ।

কেরু চিনিকলের দৈনিক আখ মাড়াই ক্ষমতা ১ হাজার ১৫০ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে মাড়াই মৌসুমে ৭২ মাড়াই দিবসে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং চিনি আহরণের হার ৫ দশমিক ৬ ভাগ নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

গত ২০২৪-২৫ অর্থবছরে ৬৪ মাড়াই দিবসে ৭২ হাজার ২৩৫ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৬৮৫ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়।

মিল চালুর পর থেকে গত মৌসুম পর্যন্ত মোট ৮৮টি মাড়াই মৌসুমে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৩৪৫ টাকা।

প্রায় ১০২ কোটি টাকা ব্যয়ে নতুন যন্ত্রপাতি সংযোজন করে চিনিকলটি আধুনিকায়নের কাজ চলছে। এতে আখ মাড়াই ও চিনি উৎপাদনের সক্ষমতা বাড়বে। তবে এলাকায় আখ চাষ ক্রমাগত কমতে থাকায় সংকটে পড়েছে দেশের ঐতিহ্যবাহি এই চিনিকলটি। চাষীদের দাবীর প্রেক্ষিতে মৌসুমে আখের ক্রয়মূল্য বাড়িয়েছে সরকার। এবার প্রতিমণ (৪০ কেজি) আখের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চিনির মূল্য বাড়লেও আশানুরূপ হারে আখের মূল্য বাড়েনি। আখের মূল্য আরও বাড়ানোর দাবি আখ চাষীদের। চিনিকল এলাকায় এবার দণ্ডায়মান আখ রয়েছে ৫ হাজার ৫৬২ একর জমিতে। এর মধ্যে চিনিকলের নিজস্ব খামারে ১ হাজার ৬২৫ একর এবং চাষীর জমিতে ৩ হাজার ৯৩৭ একর জমিতে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

সর্বোচ্চ আখ উৎপাদন করায় ইসমাইল হোসেন, মজিদ মোল্লা, বকুল হোসেন এবং একর প্রতি সর্বোচ্চ আখ উৎপাদন কারী হিসাবে শামীম হোসেন, মোমিনুল হক, গোলাম সরোয়ার ও শাহ রকিবুল হাসানকে কেরু চিনিকলের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত