Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান, ২ দিনে ৯ জন আটক

২৬ বাংলা টিভি   04-Dec-2025   43

Photo

মহেশপুর সীমান্তে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান, ২ দিনে ৯ জন আটক


শহিদুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশ-ভারত পারাপার প্রতিরোধে ৫৮ বিজিবি সম্প্রতি টহল ও নজরদারি আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ৩ ও ৪ ডিসেম্বর দু’দিনে পৃথক অভিযানে মোট ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। জানা গেছে, ৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে খোসালপুর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার ৬০/০১৫-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেত থেকে ৩ পুরুষ ও ১ নারীকে আটক করে, যাদের ভারত যাওয়ার চেষ্টা ছিল।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাঘাডাংগা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৯-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ পুরুষ, ১ নারী ও ১ শিশুসহ আরও ৩ জনকে আটক করে। পরে ৪ ডিসেম্বর সকাল ৮টা ১০ মিনিটে বাঘাডাংগা সীমান্তের হুদাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আরেকজনকে আটক করে বিজিবি। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা সবাই দালালচক্রের সহযোগিতায় গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত