Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আজ মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে: ডা. জাহিদ

২৬ বাংলা টিভি   04-Dec-2025   35

Photo

আজ মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে: ডা. জাহিদ


নিউজ ডেস্কঃ

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ জেড এম জাহিদ জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো। উনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন। 

তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এর আগে, ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত